গণতন্ত্র কেন মতাদর্শকে হার মানায়

পৃথিবীতে আসলে political correctness বলে কোনো চূড়ান্ত বিষয় নেই। অর্থাৎ, ডেমোক্রেসিতে কোনো রাজনৈতিক ideology ই শতভাগ সঠিক নয়। 

যদি কেউ দাবি করে যে তার দল, তার ideology বা তার রাজনৈতিক দর্শনই একমাত্র সঠিক এবং দেশ পরিচালনার একমাত্র বৈধ পথ, তাহলে সেই দল বা সেই রাজনৈতিক শক্তির ব্যাপারে সতর্ক হওয়া উচিত।

ডেমোক্রেসির মূল বিষয় ideology নয়, জনগণ। আপনার political ideology যাই হোক না কেন, আপনি বিশ্বাস করতে পারেন যে আপনার দর্শন সবচেয়ে মহৎ, সবচেয়ে যুক্তিসঙ্গত, সবচেয়ে নৈতিক; কিন্তু জনগণ যদি ভিন্ন কিছু চায়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ পর্যন্ত জনগণের চাওয়াকেই অগ্রাধিকার দিতে হবে। সেটাই ডেমোক্রেসির মৌলিক বৈশিষ্ট্য।

সুতরাং ইতিহাস কী বলল, কোনো মহান ব্যক্তি কী বললেন, কোনো দার্শনিক কী বললেন, অথবা অতীতের কোনো নেতা কী মত দিয়েছিলেন ডেমোক্রেসিতে এগুলো চূড়ান্ত সত্য নয়। 

ডেমোক্রেসি মূলত বিশ্বাস করে সেই জনগণের ইচ্ছার প্রতিফলনে, যাদের আপনি শাসন করতে চান অথবা যাদের প্রতিনিধি হতে চান। 
ডেমোক্রেসির কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের চাওয়া-পাওয়া, প্রত্যাশা ও মতামতের বহিঃপ্রকাশ।

Democracy doesn't care about your ideology or philosophy. আপনার philosophy বা ideology যা-ই হোক না কেন, গণতান্ত্রিক বাস্তবতায় তা জনগণের ইচ্ছার অধীন। এই কারণেই ডেমোক্রেসি মানুষের জীবনের সঙ্গে এত গভীরভাবে সংযুক্ত।

এই দৃষ্টিকোণ থেকে দেখলে Karl Marx এর Marxism কিংবা Mao এর Socialism ডেমোক্রেটিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধতার মুখোমুখি হয়। কারণ এসব মতাদর্শ প্রায়ই ধরে নেয় যে তারা সমাজের জন্য কোন পথটি সঠিক তা জানে, এবং সেই পথকেই বাস্তবায়ন করতে চায়। সমালোচকদের মতে, এই প্রবণতা কখনো কখনো একধরনের ideological authoritarianism এর দিকে চলে যেতে পারে। কিন্তু ডেমোক্রেসির যুক্তি ভিন্ন। এখানে নেতা বা ideology প্রধান নয় প্রধান হচ্ছে জনগণ।

জনগণ যা চাইবে, নেতা সেটিকে বাস্তবায়নের চেষ্টা করবে। এই কারণেই ডেমোক্রেসি জনগণের চিন্তা, অনুভূতি ও জীবনযাত্রার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত।

উদাহরণ হিসেবে দেখা যায়, আমেরিকার অনেক নাগরিক অস্ত্র রাখার অধিকারের পক্ষে। ফলে সেখানে অস্ত্র বহনের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। অন্যদিকে ইউরোপের বহু দেশে জনমত ভিন্ন, ফলে অস্ত্র নিয়ন্ত্রণও তুলনামূলকভাবে কঠোর। অর্থাৎ, বিভিন্ন সমাজে জনগণের পছন্দ ও মূল্যবোধ ভিন্ন হওয়ার কারণে নীতিমালাও ভিন্ন হয়।

ডেমোক্রেসির মূল ধারণা হলো নেতারা জনগণের কাছ থেকে বৈধতা গ্রহণ করবে এবং জনগণের চাহিদাকে বাস্তব নীতিতে রূপ দেওয়ার চেষ্টা করবে। 

অন্য অনেক রাজনৈতিক ideology যেখানে কোনো নির্দিষ্ট দর্শনকে কেন্দ্র করে সমাজকে গঠন করতে চায়, সেখানে ডেমোক্রেসি জনগণের সম্মতি ও অংশগ্রহণকে কেন্দ্র করে কাজ করে।

আজ পৃথিবীর অধিকাংশ মানুষ চাইুক বা না চাইুক, ডেমোক্রেটিক চিন্তা ও রাজনৈতিক সংস্কৃতি মানুষের রাজনৈতিক চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ফলে ডেমোক্রেসির কেন্দ্রীয় প্রশ্ন হচ্ছে: জনগণ কী চায়?

আপনার ideology যতই বিশুদ্ধ, মহৎ বা শতভাগ সঠিক বলে মনে হোক না কেন, জনগণ আপনাকে প্রত্যাখ্যান করতেই পারে। আর গণতন্ত্রে সেই অধিকার জনগণেরই।

গণতন্ত্র কেন মতাদর্শকে হার মানায়

পৃথিবীতে আসলে political correctness বলে কোনো চূড়ান্ত বিষয় নেই। অর্থাৎ, ডেমোক্রেসিতে কোনো রাজনৈতিক ideology ই শতভাগ সঠিক নয়।  যদি কেউ দাব...