মনে হচ্ছে আমেরিকান রাজনৈতিক কমেন্টেটর চার্লি কির্ক মারা গেছেন। তিনি সম্ভবত গান ভায়োলেন্স নিয়ে বক্তব্য রাখছিলেন এবং উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে খুব কাছ থেকে নৃশংসভাবে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আমেরিকান ডানপন্থীদের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন। তাঁর এই মৃত্যুর ঘটনায় আমেরিকান রাজনীতি আরও বেশি করে ডানপন্থী দিকে ঝুঁকে যেতে পারে। এমনিতেই গত কয়েক মাস ধরে আমেরিকান সরকার ইমিগ্রেশন নিয়ে খুবই কড়াকড়ি করছে এবং অবৈধ অভিবাসীদের ধরপাকড় করে বর্বরতার সাথে গ্রেফতার করে বিভিন্ন দেশে ডিপোর্ট করছে। উগ্র ডানপন্থী ট্রাম্প সরকার এই ঘটনাকে ভালোভাবে কাজে লাগাতে চাইবে এবং এই মৃত্যুকে ব্যবহার করে ট্রাম্প সরকার আরও অনেক বেশি উগ্র এবং চরমপন্থী আচরণ করতে শুরু করতে পারে, যা আমেরিকান রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট হিসেবে পরিগণিত হতে পারে। এমনিতেই ডোনাল্ড ট্রাম্প অনেক জায়গায় সরকারের স্বাভাবিক প্রক্রিয়াকে বাইপাস করে সেন্ট্রাল পাওয়ারকে সেন্ট্রালাইজ করছে; তাতে এই ঘটনা থেকে তিনি তাঁর ক্ষমতাকে আরও গুরুত্বপূর্ণ কাজে লাগাবেন, এটি অনুমান করলে ভুল হবে না। চরম ডানপন্থী হোয়াইট সুপ্রিম্যাসিস্টরা আরও বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠবে। আর পৃথিবীতে যেসব ঘটনা উপলব্ধি করা যাচ্ছে, তাতে ধরে নেওয়া যায় যে পৃথিবী আরও অশান্ত, বিশৃঙ্খল এবং মানুষ আরও বেশি অধৈর্য হয়ে উঠবে। দেশে দেশে সরকারবিরোধী আন্দোলন ও ভায়োলেন্স সৃষ্টি হবে এবং হয় পৃথিবীর রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থাই পরিবর্তিত হয়ে যাবে, অথবা সামনে আমরা একটি বিশাল যুদ্ধের এসকেলেশন দেখতে হতেও পারে।
Subscribe to:
Post Comments (Atom)
প্রশান্তি কী ?
প্রশান্তি কী? প্রশান্তি হলো প্রকৃতির সাথে নিঃশব্দে লেপ্টে থাকা, কিছু সময়ের জন্য সব চিন্তা, সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়া। সেই সাথে আপ...
-
নির্বাচনী সহিংসতা দরিদ্র ও অনুন্নত রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। দেখুন, পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই নির্বাচনী ব্যবস্থা প্রচলিত রয়েছে এমনকি স...
-
1. আমরা কুসংস্কারের সাথে অতি পরিচিত। এই কুসংস্কার, অন্ধবিশ্বাস, মিথ, মিথলজি ,সবকিছুই আমাদের সোসাইটি ও রাষ্ট্রের অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দ...
-
Donald Trump will become an example for all the nationalists and Ultra Nationalist political fanatics across the world. Who thinks that a Na...

No comments:
Post a Comment