আমাদের একটা ভুল কনসেপ্ট আছে যে গণতন্ত্র ছাড়া জনগণের প্রকৃত ক্ষমতায়ন হবে না, বা জনগণ ক্ষমতার সুবিধা ভোগ করতে পারবে না। মানে গণতন্ত্রই হচ্ছে একমাত্র ওয়ে যেখানে জনগণ ক্ষমতাকে নিজেদের মনে করবে। আমাদের ভেতরে ঢুকায়া দেওয়া হয় যে গণতন্ত্রের হত্যা মানে জনগণের শেষ আশ্রয়স্থল টুকু হারিয়ে যাওয়া এই চিন্তা আমাদেরকে ত্যাগ করতে হবে ও এই কনসেপ্টটা কে রেফিউট করতে হবে আমাদের। দেখেন আমাদেরকে বুঝতে হবে গণতন্ত্র কোন চিরস্থায়ী ব্যবস্থা না, গণতন্ত্র যুগ যুগ ধরে মানুষ ,মানবতা, সমাজ ও সামাজিকতার কথা বলে এসেছে তা কিন্তু না। একমাত্র গণতন্ত্রই মানুষকে মুক্তি দিতে পারে , প্রকৃত মুক্তির স্বাদ মানুষকে দিতে পারে, এই ধারণা আমাদেরকে ত্যাগ করতে হবে। আমাদেরকে বুঝতে হবে গণতন্ত্র, জাস্ট ওয়ে টু এলেক্ট অর সিলেক্টে এ রাজা অর প্রাইম মিনিস্টার অফ কান্ট্রি ওর স্টেট আবার এটাও বলা যায় টু ইলেক্ট এ পিপলস রিপ্রেজেন্টেটিভ। এর বাইরে গণতন্ত্রকে অপরিবর্তনীয় এবং গণতন্ত্র ছাড়া আমাদের চলবেই না গণতন্ত্র না হলে জনগণের প্রকৃত ক্ষমতায়ন হবে না ,জনগণ গণতন্ত্র ছাড়া নিজেদেরকে প্রকৃত মালিক মনে করতে পারবে না, এই ধারণা রাখা আমাদের ত্যাগ করতে হবে।
আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, একটা চরম স্বৈরতান্ত্রিক অবস্থায়ও জনগণ ক্ষমতার স্বাদ পেতে পারে, যদি সেই স্বৈরশাসক মানবিক ও দরদী হয়। একজন রাজা, রাজতন্ত্রে তার জনগণকে প্রকৃত ক্ষমতার স্বাদ দিতে পারে, যদি তিনি মানবতাবাদী হন এবং পৃথিবীর ইতিহাসে আমরা এই ধরনের প্রচুর উদাহরণ পেয়ে যাব।
গণতন্ত্রের যাত্রা মূলত বিংশ শতাব্দীর পরেই। যদিও আমাদেরকে শেখানো হয় গ্রীস রোমানদের যে সভ্যতা এবং সভ্যতার বিকাশ সেটা গণতন্ত্রের মাধ্যমে কিন্তু আমাদেরকে বুঝতে হবে গ্রীস এবং রোমান যে গণতন্ত্র সেটা মূলত কোন প্রকৃত গণতন্ত্র ছিল না, গণতন্ত্রের নামে সেখানে এলিটতন্ত্রের একটা প্রয়োগ ঘটেছিল, যেখানে এলিটেরা নিজেদের মধ্যে থেকেই তাদের শাসক নিয়োগ দি গণতন্ত্র ই গণতন্ত্র (
গণতন্ত্রের যে আধুনিক ধারণা সেটা মূলত বিংশ শতাব্দীর পর থেকে এসেছে । আমাদেরকে এবং নতুন প্রজন্মকে এমনভাবে গণতন্ত্রের শিক্ষা দেয়া হচ্ছে এবং প্রয়োজনীয়তা তুলে দ্বারা হচ্ছে, এবং এ বিষয়টাও আমাদেরকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয়া হচ্ছে যেন গণতন্ত্র ছাড়া আমাদের কোন উপায় নাই, গণতন্ত্রের শেষ মানে মানবতার মানুষের শেষ, এবং এই বিষয়গুলোকে আমাদের ভেতরে এমন ভাবে সেটাপ করে দেয়া হচ্ছে যে গণতন্ত্র ছাড়া আর কোন ওয়ে নাই যেন গণতন্ত্র ছাড়া মানুষের মুক্তি নাই, গণতন্ত্র ছাড়া গরীব দুঃখী মানুষের কোন স্বাধীনতা নাই । কিন্তু আসলেই কি গণতন্ত্র ছাড়া আমাদের কোন মুক্তি নাই?
No comments:
Post a Comment