১।
দেখেন সামাজিক ব্রেক ডাউন যখন হবে, মানে আপনার ওই সমাজে হোমলেসনেস এর সংখ্যা বেড়ে যাবে। দেখেন পৃথিবীর তাবক যত শহর আছে বড় বড় শহর প্রত্যেকটা শহরের সোশ্যাল রুলস রেগুলেশনস , ইন্সট্রাকশনস ভ্যালুস কাস্টমস কাজ করে না । ফলে আপনি বলতে পারেন ওই সব দেশ ও শহরে সামাজিকতা কোন ইফেকটিভ কিছু নয়। সেইসব বড় বড় শহরের সামাজিকতা মূলত একটা জাস্ট ফেইস এর আলাদা কোন গুরুত্ব নাই। এর ফলে দেখবেন ওই সব সোসাইটিগুলোতে প্রচুর পরিমাণে গৃহহীন ঘরহীন দারিদ্র মানুষের প্রচুর আনাগোনা। এবং তুলনামূলক যেসব জায়গাতে সামাজিক ও সামাজিকতার প্রভাবটা প্রচুর ওইসব সমাজে আপনি দেখবেন দারিদ্রতা রয়েছে বাট গৃহীন এর সংখ্যা খুবই কম নেই বললেই চলে। অর্থাৎ সামাজিক মূল্যবোধ ও সামাজিকতার গুরুত্ব যে সোসাইটিতে বেশি সোসাইটিতে দারিদ্র থাকলেও গ্রহীন এবং ঘরহীনদের সংখ্যা খুবই নগণ্য নেই বললেই চলে।
২।
এটার কারণ কী?
এটার মূল কারণ হচ্ছে সামাজিক মূল্যবোধ। সমাজ তো কানেকশনের একটি বিষয় ,এখানে ব্যক্তি ও ব্যক্তিরা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত, এবং এই সংযোগ মূলত ভ্যালুজ ও মূল্যবোধ হিসেবেই পরিচিত। এই কারণেই ব্যক্তি ও ব্যক্তিবর্গ একে অপরকে চেনে এবং চিনে রাখে। এর ফলেই আপনি গ্রামে গৃহহীন ও ঘরছাড়া মানুষের সংখ্যা খুব একটা দেখতে পাবেন না, যেটা শহরে ব্যাপকভাবে দেখা যায়। কারণ, শহরে মানুষে-মানুষে যে সংযোগ, তা অনেক বেশি লুজ বা দুর্বল। আর এই দুর্বল সংযোগের কারণেই শহরের সমাজে ইমোশনাল অ্যাটাচমেন্ট বা আবেগগত সম্পৃক্ততা গড়ে ওঠে না। এই ইমোশনাল অ্যাটাচমেন্টের অভাব থেকেই শহরে মানুষে-মানুষের মধ্যে যে দয়া, মমতা ও ভালোবাসা থাকা উচিত, সেটা অনেক কম দেখা যায়। আর ঠিক এই কারণেই শহরে গৃহহীন ও ঘরছাড়া মানুষের সংখ্যা এত বেশি। কারণ গ্রামের সমস্ত গৃহীন ও ঘর ছাড়া মানুষ শহরে এসে বাস করে লোক লজ্জার ভয়ে যেটা গ্রামে সম্ভব না। হয়তো গ্রামে দয়া মমতা বেশি বাট দয়ামতাহীন শহরে লোক লজ্জার ভয়েই এই গৃহহীন রা এখানে আশ্রয় নেই।
No comments:
Post a Comment