সংস্কারচিন্তার আগে: বাস্তবতা ও ধর্মীয় সংবেদনশীলতা

আপনি যদি সমাজ বা রাষ্ট্রে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে চান, তাহলে প্রথমেই ভাবতে হবে ,আপনি কার প্রতিনিধি হয়ে এই কথা বলছেন? আপনি কি এই সমাজের মানুষের বড় একটি অংশের মতামত তুলে ধরছেন? এবং আপনি যে সমাজে এই পরিবর্তন আনতে চাইছেন, সেই সমাজের বাস্তবতা আপনি কতটা বুঝে উঠেছেন?

শুধু কোনো প্রস্তাব দিলেই সেটা সংস্কার হয়ে যায় না। যেকোনো প্রস্তাব বাস্তবসম্মত, যুক্তিসম্মত ও প্রযোজ্য হতে হবে। আপনি যে বিষয়েই মতামত দিন না কেন, সেটা যেন সরাসরি কোনো ধর্মের বিরুদ্ধে না যায়, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ

হতে পারে আপনার কাছে ধর্ম একটা সহজ, বিতর্কযোগ্য কিবা হালকা কোন বিষয় মনে হতেই পারে , কিন্তু অনেক মানুষের জন্য ধর্ম মানে গভীর বিশ্বাস, আবেগ আর পরিচয়ের জায়গা। তাই নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। ধর্ম নিয়ে হালকা করে কথা বললে বা আঘাত করলে তা অনেক বড় সমস্যা তৈরি করতে পারে

যদি আপনি এমন কোনো আইন বা মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চান, যা ধর্মের বিরোধী, তাহলে আপনাকে বুঝতে হবে, এই পথে হাঁটা সহজ নয়। এমন উদ্যোগ সমাজে বড় ধরনের অস্থিরতা, বিশৃঙ্খলা এবং সহিংসতার দিকেও নিয়ে যেতে পারে। অন্যভাবে বললে, ধর্মবিরোধী সংস্কার বাস্তবায়নের প্রয়াস রক্তপাত ও সামাজিক বিশৃঙ্খলার পথেও গড়াতে পারে। অতএব, সংস্কারের প্রয়াসে দায়িত্বশীলতা, বাস্তববোধ , সামাজিক ও ধর্মীয় সংবেদনশীলতা অপরিহার্য

 

No comments:

Post a Comment

প্রশান্তি কী ?

প্রশান্তি কী? প্রশান্তি হলো প্রকৃতির সাথে নিঃশব্দে লেপ্টে থাকা, কিছু সময়ের জন্য সব চিন্তা, সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়া। সেই সাথে আপ...