বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে এমন অবস্থা বিরাজ করছে যে ডানপন্থা
এক ধরনের উথান লক্ষ্য করা যাচ্ছে এটা যে শুধু কিছু দেশ কিবা পশ্চিমা দেশ গুলাতে, তা
কিন্তু নয় । এটি একটি বৈশ্বিক প্রবণতা হিসাবে দেখতে পাচ্ছি আমরা । রাজনৈতিক মতাদর্শ হিসেবে ডানপন্থা বামপন্থা কোন পারটিকুলার আদর্শে সমস্যা
নাই তবে ঝামেলা হচ্ছে এই নয়া উত্থান বাদী রাজনৈতিক অ্যানারকিজমের ফলে সব রাজনিতিবিদরা সমাজ কে নিয়ন্ত্রণ করতে চাই। সমাজকে
একটি কেন্দ্রীয় শক্তির মাধ্যমে পরিচালিত ও পুনর্গঠনের চেষ্টা করে। আর এই প্রবণতাই সমস্যা । আমাদের মাথায় রাখতে হবে, সমাজ কোনো controllable
বিষয় নয়। সমাজকে একধরনের স্বাধীনতার মধ্যে রাখতে হয়, কারণ ব্যক্তিগত স্বাধীনতার চেয়েও গুরুত্বপূর্ণ হলো social
independence ,আর তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সমাজ কে যেভাবেই হোক রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখা। সব চেয়ে ভাল হয় যদি রাষ্ট্র , রাজনৈতিক গোষ্ঠী গুলা
সমাজে তাদের হস্তক্ষেপ না করে, আর সমাজ কে তার স্বাভাবিক বিকাশে সুযোগ দেয়। না হলে
সমাজ তার স্বাভাবিক গতি হারিয়া ফেলবে, সমাজ হইয়া উঠবে স্থির ও গতিহীন।
আর বর্তমান statehood, nationhood আর brotherhood-এর নামে রাজনৈতিক দল সমূহ এবং নেতারা সমাজকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছেন। তারা চাচ্ছেন গৌরবময় ইতিহাস', 'শিকড়', ও 'জাতীয় ঐক্য'-এর আহ্বান জানিয়ে নতুন সমাজব্যবস্থা বানাতে । তারা তাদের পুরনো tradition, roots, customs আর golden history-এর কথা বলে সাধারণ জনগণকে একধরনের ধোঁকায় ফেলছেন এবং social ও political vendetta নিয়ে আসতে চাইছেন। আর কিছু দেশের রাজনৈতিক দল ও নেতা তো এ ব্যাপারে ভালোভাবেই সফল হচ্ছেন।
কেন সমাজে স্বাধীনতা দরকার? কারণ ব্যক্তি এবং ব্যক্তির উৎস তথা পরিবারের মূল ভিত্তি হলো সমাজ। আর সমাজ
যদি রাষ্ট্র বা সরকারের নিয়ন্ত্রণে থাকে, তবে ব্যাপক ঝামেলা
সৃষ্টি হবে। কারণ সমাজ পরিবর্তিত হয় স্বাভাবিকভাবেই। আর এই natural
change process-এ যদি জোরপূর্বক বন্ধন বা নিয়ন্ত্রণ আরোপ করা হয়,
তাহলে সেটা সমাজ, পরিবার এবং ব্যক্তির জন্য
কোনো ভালো ফল বয়ে আনে না। সমাজের প্রকৃত পরিবর্তন ঘটে ধীরে ধীরে, মানুষের
অভ্যাস, চিন্তা ও পারস্পরিক সম্পর্কের জটিল স্রোতের মধ্য দিয়ে। এই
পরিবর্তন প্রাকৃতিক এবং তাকে জোর করে বাধা দেওয়া গেলে সমাজের অর্গানিক কাঠামো ধসে
পড়ে।
রাষ্ট্র ও রাজনৈতিক ক্ষমতা যদি এই
প্রবাহকে রোধ করে, যদি সামাজিক রীতিনীতি বা সংস্কৃতিকে একটি
নির্দিষ্ট ফ্রেমে বন্দি করতে চায়। তাহলে ব্যক্তির বিকাশ,
পারিবারিক সৌহার্দ্য এবং সামাজিক সংহতি সবকিছুই বিপন্ন হয়। বিপন্ন হবে
সমাজের বিকাশ সাথে সাথে ব্যক্তিরও। আর এই কারনেই আমাদের সমাজের একটা স্বাভাবিক আর অরগানিক
বিকাশ ও চেঞ্জ প্রসেস দরকার না হলে ব্যক্তিরও বিকাশ হুমকির মধ্যে পড়বে।
No comments:
Post a Comment