প্রতীক ও চিহ্নের দ্বন্দ্ব: আধুনিক যুগে মধ্যযুগীয় চিন্তার অচলাবস্থা










পৃথিবী অনেক আগায়া গেছে, এ কথা আমরা সবাই মাইনা নিছি। আমরা এখন মধ্যযুগে নাই, আর মানুষও নিজেকে বদলাইছে। আধুনিক দুনিয়ায় মানুষ আর আগের মতো প্রতীক, চিহ্ন বা সিম্বলকে ওইভাবে গুরুত্ব দিতে চায় না। রিজিড সংস্কৃতির চেয়ে মানুষ এখন বেশি পছন্দ করে ভিন্ন ভিন্ন ভাবনা, ভিন্ন অর্থের বহুমাত্রিকতা। আক্ষরিক অর্থের বাইরেও মানুষ এখন বিমূর্ত এবং গভীর ভাবনার দিকে বেশি ঝোঁকে।

একবিংশ শতাব্দীতে আইস্যাও যদি আমরা এখনও প্রতীক, চিহ্ন, পতাকা, জাতীয় সংগীত, ফুল-পাখি, বা রঙ নিয়া ঝগড়াঝাটি করি, তাইলে তো আমরা মধ্যযুগীয় ধ্যান-ধারণায়ই আটকা পইড়্যা রইছি। আপনারা বলছেন আধুনিক দেশ গড়ার কথা, কিন্তু যদি এইসব চিহ্ন ও সিম্বল লইয়া ঝগড়া করেন, তবে তো আমরা মধ্যযুগীয় ধ্যানধারণা থাইকা বেরোতেই পারলাম না।

আপনারা ভাই শিক্ষিত মানুষ, এইসব ছোট ছোট অগুরুত্বপূর্ণ, অনোপকারী জিনিসপত্তি লইয়া ঝগড়াঝাঁটি করলে, বিষয়টা খুবই দৃষ্টিকটু লাগে। সবাইরে বুঝতে হইবে, বাংলাদ্যাশ আসলে কোনো আদর্শবাদী দ্যাশ হিসেবে প্রতিষ্ঠিত হইতে এখনো প্রস্তুত না। এইটা আপনি যত দ্রুত বুঝবেন, ততই ভালো। সুতরাং, আপনার  পতাকা, সংগীত , জাতীয় কবি এইগুলা রাইখ্যা দ্যাশের মাইনষেরে, আমার মতো অশিক্ষিত আর মূর্খ মাইনষেরে বুঝদার বানান, বোঝান দ্যাশ-দশের ভালো কোনটা, মন্দ কোনটা।

No comments:

Post a Comment

প্রশান্তি কী ?

প্রশান্তি কী? প্রশান্তি হলো প্রকৃতির সাথে নিঃশব্দে লেপ্টে থাকা, কিছু সময়ের জন্য সব চিন্তা, সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়া। সেই সাথে আপ...