একটা জাতীয়তাবাদী রাষ্ট্রের অন্যতম বিশেষ উপাদান হচ্ছে শত্রু থাকা এবং তার যদি কোন শত্রু নাও থাকে তবে সে শত্রু তৈরি করে নেয় এবং দেখা যায় এই শত্রু কোন দেশ, ব্যক্তি,সংস্থা সংগঠন অথবা প্রতিষ্ঠান যে কেউ হতে পারে।
মজার বিষয় হচ্ছে কখনো কখনো নিজ দেশেরই ব্যক্তি, সংগঠন, দল কেউ একটা জাতীয়তাবাদী রাষ্ট্র শত্রু হিসেবে গণ্য করে। এই শত্রু শত্রু খেলা কখনো থেমে থাকে না চলতেই থাকে। মজার বিষয় আরো যে মূলত এই শত্রু আসলে কাল্পনিকই হয় বেশিরভাগ সময়।
আর এই শত্রু খেলার মাধ্যমেই তৈরি হয় স্বৈরশাসন, একনায়কতন্ত্র, জুলুম, অন্যায়, অবিচার, বিনা অপরাধে জেল।আমাদেরকে এই শত্রু খেলা বন্ধ করতে হবে, এবং আরো বন্ধ করতে হবে নিজ জাতি ভুক্ত যে কোন গোষ্ঠীর লোক, রাজনৈতিক দল বা কোন ব্যক্তিকে শত্রু ভাবা।
একটা জাতির শত্রু আর যদি নিজের দেশেরই জাতির লোক হয় তবে সেটা এত অশান্তির ও বিশৃঙ্খলার যে কখনোই থেমে থাকার নয়।
No comments:
Post a Comment