মানুষের সবকিছুই পরিবর্তনীয়, মানুষ ধ্রুব-কনস্ট্যান্ট না, মানুষ খুবই চলমান, ধাবমান । মানুষের জীবনের একটা কনস্ট্যান্ট বিষয় ছাড়া, সবই সময়ের কালে পরিবর্তন হয়ে যায়। এইটা হচ্ছে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের চিন্তা, আর মানুষ ঈশ্বরের চিন্তায় হয় খুবই ক্রিটিকাল এবং এই ক্রিটিকাল চিন্তা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। কেউ বিশ্বাস করে, নয়তো অবিশ্বাস করে অথবা বিশ্বাস অবিশ্বাসের দোলায় সে দুলতে থাকে। তাইতো ঈশ্বরের চিন্তা ধ্রুব-কনস্ট্যান্ট ও অপরিবর্তনীয় । চিন্তা ছাড়া মানুষের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় পরিবর্তনযোগ্য। পরিবর্তন হয়, হতেই হবে, এ কারণেই সে মানুষ। মানুষের পরিবর্তন অনিবার্য, কারণ এটাই মানব স্বভাব। প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, ঘৃণা, আগ্রহ-অনাগ্রহ —এগুলো সবই সময়ের প্রেক্ষিতে পরিবর্তিত হয়।
No comments:
Post a Comment