দেশ প্রেম ইজ এ ছোটলোকি টার্ম !

 

 


 

যারা দেশ-প্রেম দেশ-চেতনা নিয়ে রাজনীতি করে তারা ছোটলোক।

বর্তমান এই নয়া জামানার গ্লোবাল ভিলেজে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আর সেইটা হচ্ছে দেশবিরোধিতা বলে আসলে কোন কিছুর অস্তিত্ব নাই। যা আছে তা উগ্র স্বদেশীকতা আর উগ্র জাতীয়তাবাদ অথবা উগ্র ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদ।

কারণ বাংলাদেশে বাস করেও চাকমা-মারমাদের মত ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আপনাদের এখনও পাহাড়ি মনে হয়, আপনি তাদের লয়ালিটি নিয়ে সন্দিহান, তারা বাংলাদেশকে ভালোবাসে কিনা এটা নিয়েও আপনি সন্দেহ ভুগেন।আবার ভারতের মুসলিমদের উত্তর ভারতীয়দের কথাই ভাবেন, প্রতিনিয়ত যাদেরকে দেশপ্রেমের প্রমাণ দিয়ে যেতে হয়, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তাদেরকে ভারতীয়ই মনে করে কিনা এটা নিয়েই প্রশ্ন আছে।ইউরোপ আমেরিকার কালো মানুশদের কথাই ভাবেন যারা এখনো ইউরোপিয়ান জাত হয়ে উঠতে পারেনি।

সুতরাং নয় জামানায় আইসা দেশপ্রেম আর দেশের চেতনা বইলা মানুষকে খোটা দেওয়ার বিষয়টা আসলেই নিচু মানসিকতার ছোটলোকি এবং এইটা নিয়ে রাজনীতি করা আরো ছোটলোকি।

No comments:

Post a Comment

প্রশান্তি কী ?

প্রশান্তি কী? প্রশান্তি হলো প্রকৃতির সাথে নিঃশব্দে লেপ্টে থাকা, কিছু সময়ের জন্য সব চিন্তা, সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়া। সেই সাথে আপ...