ব্যক্তির কাছে রাষ্ট্র, ব্যক্তির চাওয়াটা মূলত কি?

 আপনি যখন রাষ্ট্রকে মেনে নিয়েছেন, তখন আইন নিজ হাতে তুলে নেওয়ার কোন অধিকার আপনার নেই। কেননা রাষ্ট্রকে সেই ক্ষমতা ও কর্তৃত্ব আপনি তুলে দিয়েছেন নিজ হাতে। রাষ্ট্রই আপনার সবকিছু নির্ধারণ করবে, আইন থেকে শুরু করে আপনার জীবনের প্রয়োজনীয় বিষয়ে আশায় সবকিছু।  আর রাষ্ট্র যখন শক্তিশালী হয়ে ওঠে তখন আপনার মোরালিটি,  মূল্যবোধ, সংস্কৃতি সবকিছুই নিয়ন্ত্রণ  করতে শুরু করে, দিনশেষে ধর্মও। আর তখনই রাষ্ট্র হয়ে ওঠে স্বৈরাচার , দমন-পীড়ণ প্রতিষ্ঠান । আর আমরা যেটা বিগত সরকারের আমলে দেখেছি। স্বৈরাচর নিয়ন্ত্রিত সরকার বা রাষ্ট্র মূলত প্রচুর শক্তিশালী ও ক্ষমতাধর। সে ব্যক্তির সমস্ত কিছুকেই নিয়ন্ত্রণ করতে চাই।  

আর তখনই রাষ্ট্রের সাথে ব্যক্তির  এক বিরাট দ্বন্দ্ব দেখা দেয়, যা ব্যক্তিকে বিদ্রোহী করে তোলে। ব্যক্তি মূলত চাই শান্তিতে রাষ্ট্রায় বাস করতে, ব্যক্তির চাওয়া-পাওয়া ক্ষুদ্র ও নগণ্য।  সে ধর্ম মানতে চায়, সে নৈতিকতা মূল্যবোধ কাছের মানুষের কাজ থেকেই শিখতে চাই, রাষ্ট্র থেকে নয়। 

ফলে আপনি দেখবেন, যেসব রাষ্ট্র  ক্ষমতাশালী, দমনমূলক সেসব রাষ্ট্র প্রচুর জনগণকে কন্ট্রোল করতে চাই,  সেইসব রাষ্ট্র ও রাষ্ট্রযন্ত্র জনগণকে নিয়ন্ত্রণ করতে প্রচুর খরচ করে।

No comments:

Post a Comment

গণতন্ত্র কেন মতাদর্শকে হার মানায়

পৃথিবীতে আসলে political correctness বলে কোনো চূড়ান্ত বিষয় নেই। অর্থাৎ, ডেমোক্রেসিতে কোনো রাজনৈতিক ideology ই শতভাগ সঠিক নয়।  যদি কেউ দাব...