পৃথিবীর ইতিহাসে এই প্রথম সবচেয়ে বেশি দেশে ডানপন্থী সরকার ও নেতারা ক্ষমতায় অধিষ্ঠিত। পৃথিবীর শক্তিশালী দেশসমূহের অনেকগুলোতেই এখন এই ডানপন্থী সরকার এবং ডানপন্থী নেতা আছেন, যাদেরকে বলা হয় খেপাটে নেতা, এবং রাজনৈতিক বিশ্লেষকরা তাদের Electorally Elected Fascists হিসেবেই মনে করেন। আমেরিকা, তুরস্ক, ভারত, রাশিয়া, আর্জেন্টিনা, এমনকি ইউরোপের উন্নত দেশগুলোর কিছু কিছু জায়গায়ও এই ডানপন্থী নেতাদের জয়জয়কার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর এখন যেকোনো দেশেই নির্বাচন হোক না কেন, এই ডানপন্থীরা ব্যাপক আকারে Ballot বিপ্লবের মাধ্যমে জিতে আসবে। সুতরাং, পৃথিবীর রাজনীতি তার আগের অবস্থান থেকে অনেকটাই সরে যাবে।
গত ২ দশক আগেও যে Internationalism/আন্তর্জাতিকতাবাদ ও Free Trade/উদারনৈতিক বাণিজ্যিকরণের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছিল, তাতে কিছুটা ভাটা পড়বে। অধিকাংশ ডানপন্থী সরকার ও নেতারা অত্যন্ত বাগ্মী এবং বক্তৃতার জোরেই জনগণকে Manipulate করে তাদের Populism বা জনতুস্টিবাদ চালু রাখে তাদের ক্ষমতারোহনকে সহজ করে তোলে । এই নেতারা যতটা না কাজে, তার চেয়ে বেশি মুখে। তথ্যপ্রবাহ যতটা সহজলভ্য হচ্ছে, মানুষ ততটাই নিজেদেরকে গুটিয়ে ফেলতে চাচ্ছে। দুই দশক আগেও ধারণা ছিল যে মানুষের আন্তর্জাতিক মনোভাব দিন দিন বাড়বে; কিন্তু এই তথ্য প্রবাহের যুগে মানুষ যেন Xenophobic ও উগ্র জাতীয়তাবাদকেই প্রাধান্য দিচ্ছে। এটি দুনিয়ার জন্য ভালো কিছু নয়। এই ডানপন্থার ব্যাপকতা পৃথিবীর অনেক দেশেই ছড়িয়ে পড়বে— ইতিমধ্যেই আমরা জার্মানি, ফ্রান্স, কিংবা ইংল্যান্ডের মতো দেশগুলোতে ডানপন্থার উত্থান লক্ষ করছি। ল্যাটিন আমেরিকার ব্রাজিলেও একই অবস্থা।
ডানপন্থার উর্বর ভূমি হিসেবে পরিচিত ছিল আফ্রো-এশিয়ান দেশগুলো; কিন্তু বর্তমানে এই দেশগুলোতেই আমরা অপেক্ষাকৃত উদার ও গণতান্ত্রিক রাজনীতি লক্ষ্য করছি। তবে পশ্চিমের Liberal /উদারনৈতিক দেশগুলোতেই ইলেক্টেড উগ্র জাতীয়তাবাদী ডানপন্থীরা এখন উর্বর ভূমির ফসল হিসেবে আবির্ভূত হচ্ছে। সমস্ত রাজনৈতিক ও আন্তর্জাতিক বোদ্ধাদের ধারণাকে ভুল প্রমাণ করে, এই নতুন বিশ্বব্যবস্থা ও ধারণার উদ্ভব বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে নাকি পিছিয়ে দেবে, তা আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে।
No comments:
Post a Comment