জাতীয় রাজনীতির গ্রাম্য সামাজিকায়ন কেন নেতিবাচক ভাবে দেখতে হবে!

  



রাজনীতি এমন এক নেভার-এন্ডিং প্রক্রিয়া, যার কখনো পূর্ণ সমাধান হয় না। এটি দ্বন্দ্বের ভিত্তিতেই চলমান থাকে। এ কারণেই প্রতিটি দেশে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে তীব্র বিরোধ ও মতানৈক্য দেখা যায়, যা কখনোই পুরোপুরি সমাধান যোগ্য করা যায় না। নিজেরাও সমাধান  করতে চাই না। 

গ্রাম হলো এমন একটি স্থান, যেখানে দ্বন্দ্বের নিরসন একান্ত প্রয়োজন। কারণ, গ্রাম তার নিজস্ব সামাজিক কাঠামোর মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখে। এখানে যে কোনো ধরনের দ্বন্দ্ব, তা যতই ছোট হোক না কেন, পুরো গ্রামের সামগ্রিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। এমন দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে গ্রামীণ জীবন ও উন্নয়নকে ব্যাহত করে।

এই প্রেক্ষাপটে, গ্রামে রাজনীতির সামাজিকায়ন বন্ধ করা জরুরি। একটি গ্রাম সম্পূর্ণ সামাজিক সম্পর্ক ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। সেখানে রাজনীতির অনুপ্রবেশ মানে সেই সামাজিক কাঠামোতে বিরোধ ও বিভাজন তৈরি করা। রাজনীতি মূলত বিরোধ ও প্রতিযোগিতার ক্ষেত্র—এখানে বিভিন্ন পক্ষ থাকে, যাদের মধ্যে ক্ষমতা অর্জনের লড়াই চলে। এই পক্ষগুলোর আপসও সাধারণ মানুষের জন্য প্রায়ই ক্ষতিকর হয়ে ওঠে।

তাই গ্রামকে তার প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে অক্ষুণ্ণ রাখা উচিত। রাজনীতির বিষাক্ত প্রভাব থেকে মুক্ত রেখে, গ্রামকে তার স্বাভাবিক সামাজিক কাঠামোর মাধ্যমে বিকশিত হতে দেওয়া উচিত। রাজনৈতিক স্বার্থপরায়ণতার কারণে গ্রামীণ পরিবেশকে কলুষিত করা একেবারেই অনুচিত।

No comments:

Post a Comment

প্রশান্তি কী ?

প্রশান্তি কী? প্রশান্তি হলো প্রকৃতির সাথে নিঃশব্দে লেপ্টে থাকা, কিছু সময়ের জন্য সব চিন্তা, সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়া। সেই সাথে আপ...