শাসক শ্রেণীর পাশেই হবে বুদ্ধিজীবীদের স্থান

 বুদ্ধিজীবীরা যতই বলুক তারা সোসাইটির বা সমাজের প্রান্তিক ও সর্বশ্রেণী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এটা, তাদের একটা ভুল ধারণা।  যুগ  যুগ  ধরে বুদ্ধিজীবীরা আসলে এলিট বা অভিজাত  সম্প্রদায়েরই লোক, তারা তাদেরই প্রতিনিধিত্ব করে ।  আমরা প্রাচীন বুদ্ধিজীবী বলতে এরিস্টটল, সক্রেটিস, প্লেটো এদেরকে বুঝি এরাও কিন্তু ওই সময়ের অভিজাত সম্প্রদায়ের ই অংশ ছিল। ক্ষমতা বা অর্থ বিত্তের পাশেই  তাদের অবস্থান এবং এই অবস্থান প্রতিটা সময়ের বুদ্ধিজীবীদের মধ্যেই দেখা গিয়েছে।  

বর্তমানের বুদ্ধিজীবীদের মধ্যেও যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তারা কি সমাজের  নিচু বা প্রান্তিক  শ্রেণীর মানুষের সাথে মেশে না তারা অর্থ বিত্ত ওয়ালা মানুষদের সাথে।

মজার বিষয় হচ্ছে এই বুদ্ধিজীবীরা এলিট শ্রেণীর আশেপাশে না থাকলেও ঝামেলা, সুতরাং তাদের বুদ্ধিজীবিতার প্রকাশের জন্যই তাদেরকে এডিট অভিজাত ও শাসক শ্রেণীর আশেপাশে থাকতে হয়,  এটা খুবই জরুরী। সুতরাং তারা যদি মনে করে যে তারা জন মানুষের গণ মানুষের তাহলে ভুল, তারা গণমানুষের পাশে থেকে তাদের বুদ্ধিজীবী তার প্রকাশ খুবই কমই ঘটাতে পারবে। 


No comments:

Post a Comment

প্রশান্তি কী ?

প্রশান্তি কী? প্রশান্তি হলো প্রকৃতির সাথে নিঃশব্দে লেপ্টে থাকা, কিছু সময়ের জন্য সব চিন্তা, সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়া। সেই সাথে আপ...